Showing posts with label Bangla. Cook Tips. Show all posts
Showing posts with label Bangla. Cook Tips. Show all posts

Wednesday, November 2, 2011

গরুর মাংসের কাটা মসলার কোরমা !


উপকরণঃ

গরুর মাংস কেজি
পেঁয়াজ কুচি কাপ
বেরেস্তা কাপ
আদা মিহি কুচি টেবিল চামচ
রসুন কুচি টেবিল চামচ
সরিষার তেল কাপ

আধা ভাঙা গোলমরিচ চা চামচ শুকনো মরিচ টুকরা করে কাটা -৫টি
আস্ত কাঁচামরিচ ৮টি

টকদই কাপ
মিষ্টি দই সিকি কাপ
দারচিনি টুকরা
ছোট এলাচ ৬টি
বড় এলাচ ২টি
লবঙ্গ ৬টি
তেজপাতা ৪টি
আলুবোখারা ৮টি
মাওয়া গুঁড়া আধা কাপ
গরম মসলার গুঁড়া চা চামচ
শুকনা মরিচ ভাজা গুঁড়া আধা চা চামচ
লবণ পরিমাণমতো
চিনি টেবিল চামচ
ঘি টেবিল চামচ
প্রণালীঃ  
মাংস টুকরা করে পানি ঝরিয়ে রাখতে হবে কাপ বেরেস্তা, মাওয়া গুঁড়া, ঘি, গরম মসলার গুঁড়া, মরিচ ভাজা গুঁড়া, চিনি, মিষ্টি দই বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে ঘণ্টা রেখে দিতে হবে মাংস রান্নার হাঁড়িতে চিনি পুড়িয়ে সোনালি করে মাখানো মাংস ঢেলে গরম পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে মিষ্টি দই দিতে হবে বেরেস্তার সঙ্গে গরম মসলার গুঁড়া, ভাজামরিচ গুঁড়া দিতে হবে কিছুক্ষণ পর ঘি, কাঁচামরিচ মাওয়া গুঁড়া দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে

গরুর ভুনা মাংস



উপকরণঃ
গরুর মাংস (হাড়ছাড়া ছোট করে কাটা) কেজি
পেঁয়াজ মোটা করে কাটা -৩টি
আদাবাটা টেবিল চামচ
রসুনবাটা চা চামচ
মরিচের গুঁড়া চা চামচ
হলুদের গুঁড়া আধা চা চামচ

ধনে গুঁড়া আধা চা চামচ

জিরার গুঁড়া আধা চা চামচ
গরম মসলা (এলাচ-দারচিনি-লবঙ্গ) ২টি করে
তেজপাতা ২টি
টক দই টেবিল চামচ
সয়াবিন তেল কাপ
পেঁয়াজ চিকন করে কাটা বা কুচি কাপ
শুকনা মরিচ -৫টি
কালো গোল মরিচ আস্ত -৫টি
বেরেস্তা টেবিল চামচ
প্রণালিঃ
মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চিপে নিন পেঁয়াজ চিকন কাটা, শুকনা মরিচ, বেরেস্তা বাকি সব উপকরণ অল্প তেল দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন এবার চুলায় ঢাকনা দিয়ে একটি সসপ্যানে মাখানো মাংস বসিয়ে দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন এবার অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজকুচি, শুকনা মরিচ, গোলমরিচ মাংস দিন বারবার নাড়াচাড়া করে ভুনতে থাকুন তেল ওপরে উঠলে বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন এটি পোলাও, ভাত, পরোটা, লুচি এমনকি খিচুড়ি দিয়েও খেতে পারেন

গরুর মাংসের সাথে সাতকরা



উপকরণঃ
গরুর মাংস ৫০০ গ্রাম
আদা রসুনবাটা চা চামচ
তেল পরিমাণমতো
মরিচগুঁড়া পরিমাণমতো
হলুদ গুঁড়া পরিমাণমতো
লবণ পরিমাণমতো
গরম মসলা পরিমাণমতো
কাটা পেঁয়াজ পরিমাণমতো

ধনিয়া গুঁড়া পরিমাণমতো
পাঁচফোড়ন পরিমাণমতো
সাতকরা - টুকরা
প্রণালিঃ
হাঁড়িতে তেল পরিমাণমতো দিয়ে সব রকমের মসলা একসঙ্গে দিতে হবে মসলা কষানোর পর গরুর মাংস দিয়ে দিন মাংস অর্ধেক সেদ্ধ হলে সাতকরার টুকরোগুলো দিন তারপর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাংস সেদ্ধ হলেই সাতকরা সমেত মাংসের ঘ্রাণ নাকে লাগবে তখন নামিয়ে পরিবেশন করুন

গরুর মাংসের কিমা কাবাব ।


উপকরণঃ
সেদ্ধ করা গরুর মাংসের কিমা কাপ
মিহি কুচি সেদ্ধ করা সবজি (গাজর, ফুলকপি, বাঁধাকপি, মাশরুম) কাপ
কর্নফ্লাওয়ার টেবিল চামচ
আদা বাটা চা চামচ
রসুন বাটা চা চামচ
পেঁয়াজ মিহিকুচি টেবিল চামচ
ধনেপাতা কুচি টেবিল চামচ
পুদিনাপাতা কুচি চা চামচ

কাঁচামরিচ মিহি কুচি ২টি
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
ফেটানো ডিম ২টি
লেবুর রস টেবিল চামচ
টোস্ট বিস্কুটের গুঁড়া কাপ
লবণ স্বাদমতো
ভাজার জন্য তেল
প্রণালীঃ 
বিস্কুটের গুঁড়া তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবার মিশ্রণ থেকে নিয়ে কাবাবের মতো করে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মেখে ডুবো তেলে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More